Friday, April 17, 2026
বাড়িদক্ষিণ পশ্চিমাঞ্চলপ্রাচ্যসংঘ যশোরে ‘আগস্ট বিপ্লবে গ্রাফিতি’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাচ্যসংঘ যশোরে ‘আগস্ট বিপ্লবে গ্রাফিতি’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাচ্যসংঘ যশোরে ‘আগস্ট বিপ্লবে গ্রাফিতি’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল প্রাচ্যসংঘে। আজ শনিবার সন্ধ্যায় সংগঠনের ওবায়দুল বারী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইউল্যাবের চিত্রকলা বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম মনিরুজ্জামান শিপু। তিনি পৃথিবীতে গ্রাফিতির উদ্ভব, দেশে দেশে গ্রাফিতির ব্যবহার বিষয়ে অ্যাকাডেমিক আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গ্রাফিতি কীভাবে মানুষকে উজ্জীবিত করেছে তা তুলে ধরেন। জানান, এই আন্দোলনে তিনি ও তার পরিবার কীভাবে যুক্ত হলেন এবং ফ্যাসিবাদ হটানোর পর তিনিসহ শিল্পীসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকার বর্ণনা দেন।
প্রাচ্যসংঘের সভাপতি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় আরো আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা বেনজীন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক ও চিত্রশিল্পী রাশেদ খান, প্রাচ্য সাহিত্যসংঘের পরিচালক সেলিম রেজা সেলিম, সদস্য সোহানুর রহমান প্রমুখ।
সমুদয় অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক খবির উদ্দীন সুইট।
পরে শিল্পী রাশেদের জন্মদিন উপলক্ষে মিষ্টিমুখ করা হয়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments