ডেক্স: যশোর জেলার স্বাধীনতার প্রবেশদ্বারখ্যাত চৌগাছা উপজেলার চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান জনাব মাসুুদুল হাসান সভাপতি ও জামায়াতের সাবেক উপজেলা আমির মাও:মোঃ নুরুল ইসলাম শিক্ষানুরাগী সদস্য মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৬ মাসের জন্য এই মনোনয়ন দিয়েছে বলে কলেজ অধ্যক্ষ ড.মোঃ মোস্তানিছুর রহমান জানিয়েছেন।
তিনি আরও জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেল এর অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একটি পত্র আমরা হাতে পেয়েছি। এতে পাঁচ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।


