Friday, April 17, 2026
বাড়িশিরোনামবৃষ্টির প্রার্থনা - আব্দুর রাজ্জাক

বৃষ্টির প্রার্থনা – আব্দুর রাজ্জাক

বৃষ্টির প্রার্থনা

বৃষ্টি যেমন মুছে দেয় প্রকৃতির ধূলিকণা নিষিদ্ধ বাতাস ও কোলাহল,

জীবনের ভাজে ভাজে কামনা করি তেমনি অঝোর কোন বারিধারা অবিচল।

পৃথিবীতে আজ শিশু বেড়ে উঠে কৃত্রিমতার অতৃপ্ত ঘ্রানে,

যার প্রতিটি পদে পদে পিছুটান শঙ্কা ও আছে ব্যর্থতার ভয়মনে।

আমাদের শেকড়ে বাধা অলসতা ও অনুকরণতা শেষ করে হাজারো স্বপ্ন,

ভেঙে দেয় হৃদয় গীবত ও পরনিন্দার বিষাক্ত ছোবলে বাকি রয় অল্প!

কোথাও কোথাও ব্যর্থতা আসে ভাগ্যের নির্মম পরিহাসে,

কোথাও আবার হৃদয় ভাঙ্গে অনিয়ম দুর্নীতি ও অদৃশ্য ত্রাসে।

প্রতিটি মন চায় স্বপ্ন বুনে বাঁচতে,

পরিবার সমাজ ও সৃষ্টির সাথে মিশতে।

“কবির তাই প্রার্থনা বর্ষার অঝোর ধারায় বুকের বা পাশটা ভিজতে।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments