Friday, April 17, 2026
বাড়িসাহিত্যজীবনবোধের প্রয়োজন - তানজীনা ফরদৌস কবিতা

জীবনবোধের প্রয়োজন – তানজীনা ফরদৌস কবিতা

জীবনবোধের প্রয়োজন:

তানজীনা ফেরদৌস কবিতা

মানুষের প্রয়োজনের আবেদনে শামিল হতে হতে বাদ যায় না কিছুই, ক্রমাগত এই প্রয়োজন শুধু বাড়তেই থাকে যার পাওয়া যতবেশি তার চাওয়া ও ততবেশি। এতো কিছু পাওয়ার মধ্যেও যদি সামান্য অপ্রাপ্তি থাকে আমরা কখনও দুঃখে লুটাই,কখনও শোকে লুটাই আবার কখনও ক্ষোভের উদ্রেক হয়। প্রয়োজন না মিটলে আমরা নিজেদের অসুখী মনে করে প্রয়োজনের বিষয়, বস্তু বা ব্যক্তির চেয়ে আমরা প্রতিনিয়ত নিজের মনের সাথে বিরোধ করি স্রষ্ঠাকেও মনের অজান্তে দায়ী করি। মনের সাথে বিরোধ করতে করতে আমরা সুন্দরের সাধনা করতে ভুলে যায়, আমরা মনের বিরোধী হয়ে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া থেকে সহস্র হাজার কিঃমিঃ দূরে অবস্থান করি। আমরা মানুষ প্রয়োজনের জন্য কতকিছু পারি কতকিছু করি, মানুষ হয়ে পাখির মতো উড়ে চলছি পৃথিবীময় মিলে যাচ্ছি শ্বেতকায় থেকে কৃঞ্চকায়ে সবই প্রয়োজনের তাগিদে।

অথচ এতো শত প্রয়োজনের ফর্দে আসল প্রয়োজনের আবেদন কোথাও নেই। আসলে এতো প্রয়োজনের আয়োজন মানুষের জীবনে কিছুই না,যদি না আমরা মানুষ হয়ে জীবনবোধের প্রয়োজন টা যথাযথ না বুঝি আর না মানতে পারি। মানুষের জীবনে সবচেয়ে প্রথম এবং প্রধান প্রয়োজন হচ্ছে জীবনবোধের প্রয়োজন।

আর এই জীবনবোধের প্রয়োজনের ঘাটতিতেই যে কোন পাওয়া না পাওয়া নিয়ে আমাদের উদ্বেগ উৎকন্ঠা বৃদ্ধি পায়।
আমাদের সকল মনুষ্য প্রানে এই জীবনবোধের সঞ্চার হোক।
আমরা মনের সাথে বিরোধে না গিয়ে নিজের মনের সাথে আপোষ করে আমাদের হৃদয়ে জীবনবোধের বীজ বপন করে জীবনকে সহজ আর সুন্দর করে তুলি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments