Friday, April 17, 2026
বাড়িসাহিত্যনিঃশব্দ বিস্ফোরণ -মনির হোসেন জীবন

নিঃশব্দ বিস্ফোরণ -মনির হোসেন জীবন

. নিঃশব্দ বিস্ফোরণ

  ম নি র    হো সে ন    জী ব ন

হটাৎ একদিন মেঘের ভীড়ে-
আমি এক চাঁদ দেখেছিলাম,
আমি জ্যোৎস্নার বদলে,শুধু বৃষ্টিকে কিনে নিলাম।

এই লোকালয় অরণ্য –
পথ-ঘাট, এই শস্যক্ষেত, পুষ্প কানন, শ্মশান
কি দারুণ ভাবে আজ প্লাবিত হচ্ছে।

আমি অগ্নির সম্মুখে দাঁড়িয়ে
অসীম সাহসে তাকে স্পর্শ করেছি,
এখন দেখছি নিঃশব্দ মহা বিস্ফোরণ
পুড়ে যাচ্ছে সমস্ত তরুলতা,
পুড়ে যাচ্ছে এই মফস্বল, নগর- বন্দর, দেশ- মহাদেশ,
এবং কি সাম্রাজ্যও পুড়ে যাচ্ছে
চিৎকারে চিৎকারে ভষ্ম হচ্ছে সব কিছু
আমি নিশ্চুপ দেখছি ছাই গুলো বাতাসে উড়ছে
নিরীহ প্রাণিদের জন্য এখন বেশ কষ্ট হয়
ওদের হাসি গুলো এখোনই থেমে যাবার কথা ছিলনা
দুঃসাহসের কিছু নীরিক্ষা শুধু নিজেকেই ভষ্ম করেনা
সাম্রাজ্যও বিরান করে দেয়।

নিঃশব্দ জনপদে তুষার জমতে দেখেছি
আমি উপত্যকা সৃষ্ট হতে দেখেছি
বরফে আচ্ছাদিত উপত্যকা,
প্রকৃতির লাবণ্য রুপ হারিয়ে
কিভাবে বদলে যায় সহসা আমি দেখেছি
আমি দেখেছি, জমিয়ে রাখা পাহাড়ের ভারী বোঝা গুলো
এই দহন ভরা অগ্নি গর্বে, মানুষ পাদুকা পড়ে হেঁটে যায়
অথচো কেউ কিচ্ছু দেখেনা।

আমি মেঘের ভীড়ে নক্ষত্র খোঁজা এক সাহসী
আমি অসীম অপেক্ষায়-
জীবন বিরান করা এক পথিক,
আমি নিজেকে নিঃশেষ করি পৃথিবীকে জানতে।

১৫ ই সেপ্টেম্বর ২০২২ ইং

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments