আইপিএলের ১৭তম আসরের প্রথম ম্যাচেই বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমান দলকে জিতিয়েছেন। পেয়েছেন জোড়া পুরস্কার করেছেন বাজিমাত । বাংলাদেশের এই পেসার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার তো পেয়েছেনই, সাথে জুটেছে আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ারের পুরস্কারও।
এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজ আইপিএলের এবারের আসরে খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ধোনিদের সতীর্থ হিসেবে প্রথমবার মাঠে নেমেই ম্যাচ উইনিং পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা।
চাপের মুখে বল হাতে নিয়ে ১০ বলের ব্যবধানে মাত্র ৭ রান খরচ করেই তিনি শিকার করেন শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর চারটি উইকেট। শেষপর্যন্ত ২৯ রান খরচ করলেও এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার পান মুস্তাফিজ।
এছাড়া ম্যাচ সেরার পুরস্কার ছাড়াও মুস্তাফিজ পেয়েছেন আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার অব দ্যা ম্যাচ, যেখানে তিনি একাই নামের পাশে বাগিয়ে নেন ১২০ পয়েন্ট।
এছাড়া ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্যা ম্যাচ রাচিন রবীন্দ্র, সর্বোচ্চ ছক্কার পুরস্কার অনুজ রাওত ও সর্বোচ্চ চারের পুরস্কার পেয়েছেন ফাফ ডু প্লেসিস।


