Thursday, July 30, 2026
বাড়িদক্ষিণ পশ্চিমাঞ্চলযশোরের চৌগাছায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

যশোরের চৌগাছায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

নিউজ ডেক্স : যশোরের চৌগাছায় উপজেলা ও পৌর বিএনপি র আয়োজনে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকালে  বিক্ষোভ মিছিল ও প্সরতিবাদ মাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের নামে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবু মুছা খান, পৌর বিএনপির নেতা সাবেক কাউন্সিলর আনিছুর রহমান ও প্রভাষক খাইরুজ্জামান প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি শহরের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর চৌগাছা কোঁটচাদপুর সড়কের শয়ন ট্রেডার্সের সামনে জড়ো হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ কারীদের সরিয়ে দেন।বিক্ষোভ মিছিল শেষে শহরের প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দীকসহ আরো অনেকে।

সমাবেশ থেকে বক্তারা সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তারা বলেন আতিকুর রহমান লেন্টুকে গ্রেপ্তার না করলে আগামী বৃবস্পতিবার চৌগাছা বাজারে হরতাল ডাকা হবে। উল্লেখ্য সম্প্রতি সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামকে জড়িয়ে চৌগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments