Friday, April 17, 2026
বাড়িসাহিত্যবাইরে ফিট্ ফাট ভিতরে সদরঘাট - মোঃ শামীম হোসেন

বাইরে ফিট্ ফাট ভিতরে সদরঘাট – মোঃ শামীম হোসেন

৷৷ বাইরে ফিট্ ফাট ভিতরে সদরঘাট ৷৷

          মোঃ শামীম হোসেন 

বহুদিন ধরে সমাজে একটা কথা প্রচলন আছে যে, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। বর্তমান সমাজে যারা চাকচিক্যভাবে জীবন – যাপন করে সমাজে তাদের একটা ভাবমূর্তি তৈরি হয়। যদি কেউ দামী পোশাক পরিধান করে ঘরে বেড়ায় মানুষ তাদেরকে বলে তোমাকে তো নেতা- নেতা মনে হচ্ছে। এর মানে হলো নেতা হতে হলে ভালো দামী পোশাক পরিধান করতে হবে,সে জনগনের উপকার করুক বা না করুক। এখানে জনসাধারণের উপকার মূখ্য বিষয় নয়। মূখ্য বিষয় হলো দামী পোশাক।

যদি কেউ সরকারি বা বেসরকারি চাকরি করে তাহলে বসের নির্দেশ ফিটফাট হয়ে অফিসে আসতে হবে,যাতে করে তাকে স্মার্ট দেখায়। এতে অফিস বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি তৈরি হবে। যদি সেই ব্যক্তি তার উপর অর্পিত দায়িত্ব পালনে অতো বেশি পারদর্শী নাও হয় স্মার্ট হলেই সে সফল। আর যদি কোনো ব্যাক্তি তার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে এবং প্রত্যাশার চেয়ে কাজের পরিমাণ ভালোও হয় এবং যদি তার ভিতর স্মার্টনেস না থাকে তাহলে অফিসের বস কিম্বা মানুষের কাছে সে একজন নিষ্ক্রিয় ব্যক্তি।

আমি মনে করি একজন মানুষের স্মার্টনেস তার কাজে, পোশাকের মধ্যে নয়। যে ব্যক্তি তার কাজ ভালো করে বুঝে ডেলিভারি ভালো করে দিতে পারবে সেই ব্যক্তিই প্রকৃত স্মার্ট। তবে পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক আবশ্যক। কাউকে তার পোশাক দিয়ে বিচার না করে কাজ দিয়ে বিচার করা উচিৎ।

আমার মনে হয় দামী পোশাক মানুষকে অহংকারী করে তোলে আর সাধারণ পোশাক অতি সাধারণ মানুষের কাছাকাছি যেতে সাহায্য করে। মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু মানুষের কাছে এর কোনো মূল্য নেই। কর্মের দ্বারা মানুষ জন- নন্দিত হয়েছে, পোশাকের দ্বারা নয়।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জনাব ডাঃ জাফরুল্লাহ চৌধুরী তাঁর এক স্বাক্ষাতকারে গায়ের জামা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তাঁর গায়ের জামা ত্রিশ বছর আগের তৈরি এখনো নিয়মিত পরিধান করেন। ছিড়ে গেলে সেলাই লাগিয়ে আবার পরিধান করেন। তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন বিলেতে পড়াশোনা করার সময় সেখানকার মেয়র যেখান থেকে স্যুট তৈরি করতো আমিও সেখান থেকে স্যুট তৈরি করতাম। কিন্তু দেশে ফিরে দেখেছি সাধারণ মানুষের নিয়ে কাজ করতে হলে পোশাক ও সাধারণ হতে হবে। কারণ পোশাক মানুষকে অহংকারী করে তোলে।

আর আমাদের ( মুসলমানদের) প্রিয় নবী হযরত মোহাম্মদ ( স) ও তাঁর চার খলিফাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে তাঁরা তালি- তুলি দেওয়া পোশাক পরিধান করে আজ মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।

পোশাক নয় মানুষের কর্মই হোক তার ব্যক্তিত্ব ও স্মার্টনেসের মাপকাঠি।

(   ধন্যবাদ   )
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments