Friday, April 17, 2026
বাড়িজাতীয়এইচএসসি ও সমমানের পরীক্ষা আর হচ্ছে না

এইচএসসি ও সমমানের পরীক্ষা আর হচ্ছে না

ডেস্কঃ এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হচ্ছে না। পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ।

২০ আগস্ট মঙ্গলবার বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান। তিনি আরো বলেন পরীক্ষার ফলাফল কিভাবে পরবর্তীতে সেটি জানিয়ে ।

নতুন করে পরীক্ষা না নিয়ে ইতিমধ্যে নেওয়া পরীক্ষা ও এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করার দাবিতে গত চারদিন আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। এ আন্দোলনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত ধরে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে আন্দোলনকারী পরীক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশে বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েন। তারা সচিবালায়ে ঢুকে ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় বসে পড়ে বিক্ষোভ করতে থাকেন।

এরপর দাবি পূরণে তারা শিক্ষা মন্ত্রণালয়কে এক ঘণ্টা সময় বেঁধে দেন।

এক ঘণ্টা পার হলে বিকেল ৪টার কিছু আগে পরীক্ষার্থীরা সবাই একযোগে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ২০ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ করতে থাকেন।

পরীক্ষার্থীরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যেতে থাকেন, তখন ৬ নম্বর ভবনের অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচা রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন।

এরপর শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বোর্ডের চেয়ার ম্যানসহ অন্যান্য কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্য মিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক চলাকালে শিক্ষার্থীরা সচিবের কক্ষে সামনে দাঁড়িয়ে নানা স্লোগান দিতে থাকেন। বৈঠক শেষে ঢাকা বোর্ডের চেয়া রম্যান শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান দাবি মেনে নেওয়ার ঘোষণা দেও য়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। এরপর তারা ধীরে ধীরে সচিবালয় ত্যাগ করতে থাকেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments