Friday, April 17, 2026
বাড়িআন্তর্জাতিকইসরায়েলে হামাস যোদ্ধাদের ৭ অক্টোবরের হামলা নিয়ে যা বললেন খামেনি

ইসরায়েলে হামাস যোদ্ধাদের ৭ অক্টোবরের হামলা নিয়ে যা বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রশংসা করেছেন এবং তাদের সাধারণ শত্রু ইসরায়েলের ‘ধ্বংস’ ভবিষ্যদ্বাণী করেছেন। সোমবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনেয়ীর ৩৫তম স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

খামেনি বলেছেন, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ছিল সময়োপযোগী। হামাসের ‘আল-আকসা ফ্ল্যাড’ নামে ইসরায়েলে পরিচালিত এই অপারেশন ছিল জায়োনিস্টদের জন্য বড় ধাক্কা। অক্টোবরের হামলা ইসরায়েলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। গত ৭ অক্টোবর হামাসের ওই হামলা মার্কিন মদদ পুষ্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া এই হামলা শত্রুদের সকল পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। 

এদিকে গত বছরের অক্টোবর হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। যদিও ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এরপরও হামাসের হামলায় তেহেরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের প্রশংসা করে যাচ্ছে। এছাড়া হামাসের এই হামলার পেছনে ইরান জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

সূত্র : এএফপি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments