Friday, April 17, 2026
বাড়িসাহিত্যমশিয়ার রহমানের কবিতা "প্রহরের কান্না"

মশিয়ার রহমানের কবিতা “প্রহরের কান্না”

প্রহরের কান্না
——-🖋️মশিয়ার রহমান

কথা ছিলো
জীবনকে অন্যভাবে দেখা
অন্যভাবে উপভোগ
জীবন একটাই
জীবন একবারই আসে।
কথা ছিলো
জীবনের মধ্যেই
জীবনের অন্য অর্থ খুঁজে নেওয়া।
রাতে ঘুম, সকালে উঠে
থলে হাতে বাজারের টুকিটাকি
জীবিকার তাগিদে দিনরাত ছুটোছুটি
তারপর মৃত্যু, কফিনে ঢাকা লাশ
এটাই যদি জীবনের চুড়ান্ত অর্থ হয়
তবে সে জীবন জীবের
কথা ছিলো
এ জীবনের বাইরে যে জীবন
সেই জীবনকে দেখা, স্বপ্নীল করে তোলা
ভালোলাগার আদুরে উচ্ছ্বাসে
জীবনকে মধুর করে তোলা
আফসোস!
তুমি তার কিছুই বুঝলে না!

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments