দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ঈগল প্রতীকে নির্বাচনী প্রচারণা থামিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘোষণা দেন । নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনকে সমর্থন দিয়ে তিনি এ কথা জানান। এদিন বিকেলে প্রেসক্লাব যশোরে শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন, চৌগাছার উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নুরউদ্দিন আল মামুন হিমেল, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান শরিফ বাদশা, যুগ্ম সম্পাদক এসএম বাবুল, চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।


