Saturday, April 18, 2026
বাড়িজাতীয়ইশরাকের ছোট ভাই ইশফাক ৫ দিনের রিমান্ডে

ইশরাকের ছোট ভাই ইশফাক ৫ দিনের রিমান্ডে

গতকাল ইশরাকের ছোট ভাই ইশফাক হোসেনকে নিজ বাসা হতে ডিবি পুলিশ তুলে আনে। আজ ৩০ অক্টোবর ২৩ তাকে জামিন নামঞ্জুর করে।

অতঃপর-

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিএনপিপন্থি আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া বাকি আসামিরা হলেন, জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments