-চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। জিল্লুর রহমান মিন্টু ১৯৯৪-২০০২ পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দু’বার নির্বাচিত চেয়ারম্যান উপজেলার পিতম্বরপুর গ্রামের মরহুম আতিউর রহমানের ছেলে। শহীদ জিল্লুর রহমান মিন্টুকে ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে সিংহঝুলী শহীদ মশিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তাঁর হত্যা মামলাটি আজও যশোর আদালতে বিচারাধীন রয়েছ। শহীদ মিন্টুর স্বরণে চৌগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তাঁর কবর জিয়ারত করেন। এরপর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক শোক র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শহীদ মিন্টুর সহোদর জিয়াউর রহমান রিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এম এ করিম ও ফিরোজ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল ও উপজেলা যুবলীগের সদস্য মোমিনুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বকুল হোসেন, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শিমুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর রুহুল আমিন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক হারুন অর রশীদ, আসিফ আহমেদ, প্রচার সম্পাদক নয়ন আহমেদ প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


