Friday, April 17, 2026
বাড়িসাহিত্যরেজাউদ্দিন স্টালিনের কবিতা নৈঃশব্দের গান

রেজাউদ্দিন স্টালিনের কবিতা নৈঃশব্দের গান

নৈঃশব্দ্যের গান
রেজাউদ্দিন স্টালিন

একটি কাঙ্ক্ষিত গান
গুন গুনিয়ে ওঠে হেমন্তের নৈঃশব্দ্যে
তন্ত্রীর ভেতর দিয়ে সেই স্বর কুঁকড়ে যায় শীতের শস্যদানায়
আর গ্রীষ্মের গাণ্ডীবে ছলকে ওঠে- অসীম গান্ধার
বর্ষার কান্নায় নিভে যায়
-কোমল ঋষভ
শরতের শাদা মেঘের তৃষ্ণায় হয়তো ছিলো-তুমুল ধৈবত

বসন্ত এলে মনে হয়
সেই গান শুনবো
কিন্তু ক্ষুধার্ত শুকনো পাতা
উড়িয়ে নেয় মৌতাত

কে শুনবে এই গান নিজে
না অন্য কেউ
সে যদি না আসে
আর যদি সে আসে
তাতে পার্থক্য নেই কিছু

সেই গান লেখা হয়নি কোনোদিন
সুর হয়নি তার

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments