Saturday, April 18, 2026
বাড়িদক্ষিণ পশ্চিমাঞ্চলপ্রাচ্যসংঘ যশোরের নয়া নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রাচ্যসংঘ যশোরের নয়া নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধিঃ প্রাচ্যসংঘ যশোরের নয়া নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। গত ১ জানুয়ারি ২০২৪ তারিখ সোমবার সন্ধ্যায় প্রাচ্য ক্যাম্পাসে অবস্থিত ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মাহমুদুল করিম মামুন ও সাধারণ সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো নয়া নির্বাচিত সভাপতি কাসেদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইটের হাতে কাগজপত্র তুলে দেওয়ায় মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে গত ২৫  ডিসেম্বর সদস্যদের ভোটের মাধ্যমে কার্যকরি কমিটি গঠিত হয়।নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আজকের অনুষ্ঠান আয়োজন করে সংগঠনের সর্বোচ্চ পরিষদ তথা সুপ্রিম কাউন্সিল।

অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালন করেন সুপ্রিম কাউন্সিল সদস্য আকসাদ সিদ্দিকী শৈবাল। নীতিনির্ধারণী আলোচনা করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়া ও প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন। তারা নয়া নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে নয়া নির্বাচিতদের পরিচয় করিয়ে দেন নয়া কমিটির সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট। সমাপনী বক্তব্য রাখেন নতুন সভাপতি কাসেদুজ্জামান সেলিম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments