Tuesday, April 21, 2026
বাড়িশিরোনামজ্বালার সংসার - আবু রাসেল

জ্বালার সংসার – আবু রাসেল

জ্বালার সংসার
আবু রাসেল

লক্ষ টাকার হিসাব কষে রাত যে যায় জ্বালায়,
থাকলেও সেই দহন জ্বলে, না থাকলেও জ্বালায়।
ঘরের কোণে কিরণমালা, মুখে তারও দাহ,
হাসির আড়াল ভেঙে ভেঙে জমে নীরব চাহ।

পুত্র কন্যা স্বপ্ন নিয়ে টানে শত দায়,
তাদের হাসি, কান্নার ভিড়ে জীবন কাঁদে হায়।
চাহিদারই অগ্নিশিখা পোড়ায় প্রতিক্ষণ,
ভালোবাসার ভাঁজে লুকায় ক্লান্তিরই রণ।

জীবন যেন ঝালাপালা, ছিন্ন সুরের গান,
হাসির ভিতর লুকিয়ে থাকে অশ্রুরই টান।
বুকের ভিতর জমে থাকে না-বলা সে ব্যথা,
নিভৃতে যে আগুন জ্বলে, জানে শুধু সে যথা।

যারই জ্বালা, সে-ই বোঝে, কেমন সেই দাহ,
অন্য চোখে দেখা যায় না, অন্তরেরই চাহ।
দাদা, এ যে জীবনেরই গোপন আগুনখেলা—
হাসির নিচে জ্বলে থাকে অদৃশ্য এক মেলা।

২২ মার্চ ২০২৬

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments