Friday, April 17, 2026
বাড়িদক্ষিণ পশ্চিমাঞ্চলযশোরে অনুষ্ঠিত হয়ে গেলো মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর ১৪তম প্রতিষ্ঠা...

যশোরে অনুষ্ঠিত হয়ে গেলো মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী


গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার, সকাল ১০ টা ৩০ মিনিট এ যশোর রেডক্রিসেন্ট অডিটোরিয়ামে ” মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোর এর “১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রকাশনা উৎসব সহ গুনিজন সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম আজাদ লিটু সাধারন সম্পাদক, যশোর ইনিস্টিউট, যশোর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি গীতিকার কাসেদুজ্জামান সেলিম, সভাপতি, প্রচ্যসংঘ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সবুজ শামীম আহসান , সভাপতি, কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ড. শাহনাজ পারভীন , সভাপতি, দ্যোতনা সাহিত্য পরিষদ যশোর। চিত্রকর এস এম আলী আজগর রাজা , প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক, ফাতেমা আর্ট এ্যাণ্ড কালচার রিসার্স সেন্টার (আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন), ইতনা, নড়াইল, দেওয়ান মোর্শেদ আলম ,সাধারণ সম্পাদক,যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, যশোর। এরশাদ হারুন , সহকারী উপজেলা শিক্ষা অফিসার, যশোর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুরাইয়া শরীফ , কবি ও কথাসাহিত্যিক, যশোর। মেজর ডাঃ সুমাইয়া জাহান, সিএম এইচ, যশোর। গোলাম মোস্তফা মুন্না, সাধারণ সম্পাদক বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর।শাহরিয়ার সোহেল, সম্পাদক পথিক সাহিত্য পত্রিকা,
মোঃ তরিকুল ইসলাম ,সভাপতি, সংস্কৃতিককেন্দ্র, যশোর। বকুল হক,কবি ও কথাসাহিত্যিক । শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. এফ এম মঞ্জুর হাসান, এম এন এস তুর্কি,এফ এম মেহেদী হাসান, নাছির জাহান, অধ্যক্ষ হাফিজুর রহমান,কুইন আক্তার , রশিদ শিমুল, মফিজুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ছড়াকার রশিদ শিমুল দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানে
আলোচনা অনুষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি ও শিল্পীরা তাদের স্বরচিত কবিতা সহ সঙ্গীত পরিবেশন করেন। কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সর্বকবি হোসেন আলী, হুসাইন নজরুল হক,এম এন এস তুর্কি , বাবুল তরফদার, এম এ ওয়াহেদ,বদরুন্নাহার খান, এ কে এম শহীদুল্লাহ,শফিক শিমু, গীতা রানি কুণ্ডু, ভদ্রাবতী বিশ্বাস, মঞ্জু লেখা কুণ্ডু, চারন কবি বাবুল আহমেদ, কবি আবু রাসেল , সানজিদা ফেরদাউস, আব্দুল হালিম, শরীফ হোসেন ধীমান, মনোজ চক্রবর্তী,ডা.অমল‌ কান্তি সরকার, সমীর দাস, সুব্রত ব্যানার্জি, খাদিজা আক্তার মিম সহ বহুজন কবি । কবি ও গীতিকার ডা. মোঃ আহাদ আলীকে এ বছর গুনিজন সম্মাননা ২০২৪ প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments